ঢাকাThursday , 22 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের আহবান

admin
November 22, 2018 9:10 pm
Link Copied!

সাতক্ষীরা জেলার সকল বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ এর ৩০নং অনুচ্ছেদ অনুযায়ী আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের আহবান জানানো হয়েছে।
লাইসেন্স নবায়নের জন্য সরকার নির্ধারিত ফি এবং ১৫% ভ্যাট নির্ধারিত চালানের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা শাখায় জমা প্রদান পূর্বক চালানের মূল কপি, লাইসেন্স, অস্ত্র ও গোলাবারুদসহ (অস্ত্র থানায় বা বৈধ আর্মস ডিলারের নিকট জমা থাকলে হালনাগাদ জমার রশিদ) নির্ধারিত ফরমে আবেদনসহ ধার্যকৃত তারিখ ও স্থানে অফিস চলাকালীন সময়ে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন করতে হবে।
জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ের ৩০৯নং কক্ষে উপস্থিত হয়ে আশাশুনি থানার লাইসেন্সধারীরা ২৫ নভেম্বর, কালিগঞ্জ থানার ২৬ নভেম্বর, শ্যামনগর থানার ২৭ নভেম্বর, দেবহাটা থানার ২৯ নভেম্বর, কলারোয়া থানার ৩ ডিসেম্বর, তালা ও পাটকেলঘাটা থানার ১০ ডিসেম্বর, সাতক্ষীরা সদর থানার লাইসেন্সধারীরা ১১ ডিসেম্বর বন্দুক ও শটগানের লাইসেন্স নবায়ন করতে পারবেন। এছাড়া সকল থানার পিস্তল/ রিভলবারের লাইসেন্সধারীরা ১২ ও ১৩ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের ৩১১নং কক্ষে উপস্থিত হয়ে লাইসেন্স নবায়ন করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।