ঢাকাTuesday , 20 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে কমিউনিটি অ্যাকশন ডে

admin
November 20, 2018 9:49 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: ন্যাশনাল সিটিজেন সার্ভিস প্রকল্পের উদ্যোগে সুশীলনের বাস্তবায়নে ও ভিএসওর সহযোগিতায় শ্যামনগরের ভুরুলিয়ার হাটছালায় কমিউনিটি একশন ডে (সিএডি) অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার ভুরুলিয়া হাটছালা একতা যুবসংঘের আয়োজনে মাদক বিরোধী সমাজ গঠনের জন্য মাদকাসক্তি দূরীকরণে সামাজিক দায়-দায়িত্ব সম্পর্কীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন ভিএসওর প্রোগ্রাম ম্যানেজার তাজিন হোসেন, সুশীলনের উপ- পরিচালক শাহিনা পারভীন এ্যানী, ভিএসও দক্ষিণাঞ্চলের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইব্রাহিম আলম, স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর কাগুচী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন ভিএসও ভলান্টিয়ার সাদেকুল ইসলাম, লেবু চন্দ্র রায়, আন্দ্রিয়ার মূর্মু, রোজিনা খাতুন, কৌশিক হেমব্রম এবং এনসিএস ফোর্থ সাইকেল টিম লিডার দিলরুবা নাসরিন অনন্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।