ঢাকাTuesday , 20 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

টাউনশ্রীপুরের সাবেক প্রধান শিক্ষক আব্দুল করিমের ইন্তেকাল

admin
November 20, 2018 10:11 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও টাউনশ্রীপুর দক্ষিণ পাড়াজামে মসজিদের আজীবন সভাপতি আব্দুল করিম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, তিনি দেবহাটা উপজেলার প্রথম ২জন বিএড শিক্ষকদের মধ্যে একজন। কর্মজীবনে টাউনশ্রীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করে ২০০৩ সালে অবসরে যান। তার হাতে গড়া অসংখ্য ছাত্র-ছাত্রী আজ দেশ বিদেশে খ্যাতি অর্জনের পাশাপাশি প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে উন্নয়নের অবদান রেখে চলেছেন। শিক্ষক হিসাবে তিনি যতটা কঠোর ছিলেন ততটাই শিক্ষার্থীদের প্রতি ছিলেন কোমল। প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করাকালিন বিদ্যালয়ে প্রায় প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল শতভাগ।
এদিকে, প্রবীন শিক্ষক আব্দুল করিমের জানাযার নামাজ মঙ্গলবার আসরের নামাজ শেষে টাউনশ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে শরিক হতে হাজার হাজার মানুষ ছুুটে আসে বিভিন্ন প্রান্ত থেকে। টাউনশ্রীপুর দক্ষিণ পাড়াজামে মসজিদের ইমাম ও সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু মুছার পরিচালনায় প্রায় ২/৩ হাজার মুসল্লির অংশগ্রহণে জানাযার নামাজ শেষে পারিবাকির কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।