ঢাকাMonday , 19 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বর্ধিত সভা

admin
November 19, 2018 9:05 pm
Link Copied!

জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকা- প্রচার ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে পৌর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পৌর শাখার সভাপতি আসাদুজ্জামান লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি আব্দুস সামাদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পদক আব্দুর রাজ্জাক ও আজিজুল ইসলাম।
বক্তব্য রাখেন পৌর সহ-সভাপতি আব্দুল বারি, সাংগঠনিক সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও আকছা শরিফ খোকা, কৃষি ও সমবায় সম্পাদক আবুল হাসান মোড়ল, মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ, ফারুক হোসেন, আবুল খায়ের কচি, ডা. রুহুল আমিন, আক্তারুল ইসলাম মুকুল, আবুল হাসান বাবু, কামরুল ইসলাম, আনিছুর রহমান, মুছা গাইন প্রমুখ।
সভায় সংগঠনের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।