ঢাকাMonday , 19 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ছাত্রলীগ নেতা সাইফুলের সংবাদ সম্মেলন

admin
November 19, 2018 10:18 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বেলা ২টায় দেবহাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৮ নভেম্বর রাতে উপজেলা চারকুনি গ্রামে স্থানীয় ঘের ব্যবসায়ী জহিরুল ইসলাম পরকীয়ায় ধরা পড়লে আমি সেখানে উপস্থিত হই। ঘটনাস্থলে স্থানীয় সাবেক মেম্বর নবাব আলীসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে বিষয়টি নিয়ে পরবর্তীতে বসাবসির কথা বলে তৎক্ষণিক পরিবেশ অনুকূলে আনা হয়। সেখানে অভিযুক্ত জহিরুল ইসলামকে ছাড়িয়ে নিতে কোন হুমকি ধামকি দেওয়ার ঘটনা ঘটেনি। আমি শুধু ওই জায়গাতে উপস্থিত ছিলাম মাত্র। কিন্তু পরদিন গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করলে আমাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হয়। আমি আওয়ামী লীগের কর্মী হওয়ায় আগামী নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার পরাজিত শত্রুরা বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচার করতে মাঠে নেমেছে। আর তাই আমার ও দলের সম্মানহানি করতে আমাকে জড়ানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।