ঢাকাMonday , 19 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: বাসিফুলে পূজা

admin
November 19, 2018 8:13 pm
Link Copied!

প্রভাতফেরী এল দুয়ারে আমার
পূজার অঞ্জলি সাজিয়ে,
পূণ্যস্নান সেরে, অর্ঘ্যমালা নিয়ে
পূজার অঞ্জলি সাজিয়ে।
বাসীফুলে হয়কি পূজা
হৃদয় মন্দিরে,
বসে যে দেবতা,
বোঝে না সে কি এ ছলনা,
অশ্রু ধুপের পূজারই ধোয়াঁ
আর দেবতা,
তুষ্ট হয় কি…
মেকী এ প্রসাদ পেয়ে,
পূজার অঞ্জলি সাজিয়ে।
মন কি কাদেঁ না পূজারীর
মিথ্যা এ পূজা দিয়ে
বুঝে যাবে অন্তর ও বাহিরের দেবতা,
কলঙ্ককে মালা করে
অপবাদের
কালিমা দিয়ে…
দিবে ব্যর্থ এ জীবন কাটিয়ে,
পূজার অঞ্জলি সাজিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।