ঢাকাSunday , 18 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রতনপুর ইউপি সদস্য ও যুবলীগ নেতা সুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ

admin
November 18, 2018 9:00 pm
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: কালিগঞ্জের রতনপুর ইউপি’র ৪নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি মাসুম বিল্যাহ সুজন (৪০) সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন। রোববার (১৮ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে কদমতলা সুরত আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় তার উপর এ হামলা চালানো হয়।
মাসুম বিল্যাহ সুজনের পিতা নজির আহমেদ জানান, কদমতলা বাজার থেকে পৌনে ৭টার দিকে বাড়ি যাওয়ার সময় স্কুলের পাশে পৌঁছানোর পরপরই পূর্বশত্রুতার জের ধরে সুবর্ণগাছী গ্রামের মৃত আব্দুল বারী গাজীর ছেলে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের অপর অংশের সভাপতি সেলিম আহম্মেদ, দুলাবালা গ্রামের মৃত আহছান হুদার ছেলে শহিদুল হুদা, তেরুলিয়া গ্রামে মৃত শামছুর গাজীর ছেলে সাজ্জাদ গাজী, চুনাখালী গ্রামের মৃত মহিউদ্দীন গাজীর ছেলে আল আমিন, কাটুনিয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মিজানুর রহমানসহ অজ্ঞাতনামা ৬-৭ জন তার ছেলের উপর সশস্ত্র হামলা চালায়। এসময় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মাসুম বিল্যাহ সুজনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি। হামলার খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রসঙ্গত, এর আগে চাঁদা দাবি করায় সেলিম আহম্মেদ, সাজ্জাদ গাজী ও শহিদুল হুদার বিরুদ্ধে ইউপি সদস্য মাসুম বিল্যাহ সুজন বাদী হয়ে গত ১১/১০/১৮ তারিখে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বর্তমানে তারা জামিনে রয়েছেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।