মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের নেতা ইফতেখার সেলিম অগ্নি। রবিবার দুপুরে তার পক্ষের নেতা-কর্মীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।
মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল করিম, স্বেচ্ছাসেবকদলের নেতা আরাফাত রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন, যুবদল নেতা আবু জাফর, সঞ্জয় কুমার, ছাত্রদলের বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
