ঢাকাSunday , 18 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. রুহুল হকের মনোনয়ন প্রাপ্তির খবরে শ্রীউলায় আনন্দ মিছিল!

admin
November 18, 2018 10:03 pm
Link Copied!

শ্রীউলা প্রতিনিধি: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে পুনরায় ডা. আ.ফ.ম রুহুল হকের মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর প্রচার হওয়ায় আশাশুনি উপজেলার শ্রীউলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন তার সমর্থকরা।
রবিবার (১৮ নভেম্বর) দুপুরের পর শ্রীউলা এলাকায় অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি সাতক্ষীরা৩ আসনে নৌকা প্রতিকে নির্বাচনের জন্য পুনরায় মনোনীত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
লোকমুখে এ খবর শুনে সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের নাকতাড়া কালীবাড়ি বাজারে নৌকা প্রতিকে ভোট চেয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ নেতা প্রভাষক দিপঙ্কর বাছাড়, সাইফুল ইসলাম বাবু ও সৈনিকলীগের সভাপতি আলাউদ্দীন লাকীর নেতৃত্বে মিছিলটি নাকতাড়া কালীবাড়ি বাজার প্রদক্ষিণ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন শেখ রাসেল ও শিশু কিশোর পরিষদের সহসভাপতি উজ্জল মাহমুদ, তরুণলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, আরিজুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।