কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে সরকারি কর্মকর্তা ও এসএইচজির সদস্যদের সাথে লিংকেজ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে ডিআরআরএর প্রোগ্রাম অফিসার দেবাশীষ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। ডিআইএ নফিফা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস বাবলুর রহমান, নিলুফা ইয়াসমিন, আনোয়ার হোসেন প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডিআরআরএর বাস্তবায়নে ও লিলিয়ান ফন্ডসের সহযোগিতায় অনুষ্ঠিত লিংকেজ সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধী যুবক ও যুবতীরা যাতে অগ্রাধিকার পায় সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
