ঢাকাSunday , 18 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ডিআরআরএ’র সভা

admin
November 18, 2018 8:54 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে স্থানীয় সাংবাদিকদের সাথে ডিপিও সদস্যদের প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ নভেম্বর) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে পিআইএইচআরএসের পরিচালনায় অস্ট্রেলিয়ান এইডের অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যণ কর্মকর্তা ডাক্তার অরুণ কুমার ব্যানার্জী।
ডিআরআরএ এর আয়োজনে আশাশুনি উপজেলায় পরিচালিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত স্বাস্থ্য ও পুনর্র্বাসন সেবা সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি বিষয়ে সভায় মূল আলোচক ছিলেন প্রকল্পের জেলা ম্যানেজার আবুল হোসেন।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সাংবাদিক জিএম মুজিবর রহমান, এসএম আহসান হাবিব, গোদাড়া প্রতিবন্ধী সমিতির সভাপতি মফিজুল ইসলাম, আরশাদ আলী প্রমুুখ।
বক্তারা বিগত ছয় মাসে স্বাস্থ্যসেবায় প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনাসহ প্রকল্পকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।