ঢাকাSaturday , 17 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের দ্বন্দ্বে শহীদ স্মৃতি কলেজে সংঘর্ষ

admin
November 17, 2018 8:36 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষের দ্বন্দ্বে সাতক্ষীরা সদর উপজেলার শহীদ স্মৃতি কলেজে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কলেজের বর্তমান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা (চেয়ারম্যান) এবং প্রতিষ্ঠাতা ডা. শহিদুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার বেলা ১১টার দিকে ডা. শহিদুর রহমান এবং তার লোকজন কলেজে প্রবেশ করলে অধ্যক্ষের সাথে প্রচ- কথা কাটাকাটি হয়।
এ সময় অধ্যক্ষ তার অফিস রুমে প্রবেশ করতে চাইলে ডা. শহিদুর রহমানের ভাইপো কামারুল ইসলাম তাকে বাধার সৃষ্টি করে। কথা কাটাকাটির একপর্যায়ে গোটা কলেজে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তখন শিক্ষকম-লী এসে কামরুলকে অধ্যক্ষের রুমে আটকে রেখে এবং থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে কামরুলকে হেফাজতে নেয়।
এদিকে, এ ঘটনায় বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করেছেন কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।