তালা প্রতিনিধি: তালার আল-আমিন একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ নভেম্বর) সকালে একাডেমির হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে আল-আমীন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মাহমুদুল হক। সিনিয়র শিক্ষক নূর ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য সরদার আমজাদ হোসেন, শিক্ষক নরিম হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, তরিকুল ইসলাম, শিক্ষার্থী সালমুনী সুলতানা রিচি, সুমি, লামিয়া, মুরাদুল হক প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
