ঢাকাFriday , 16 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের পথে শিশুসহ ৪১ নারী-পুরুষ আটক

admin
November 16, 2018 9:39 pm
Link Copied!

এম ওসমান, বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ও দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের পথে শিশুসহ ৪১ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
আটককৃদের মধ্যে ২৩ জন পুরুষ, ১০ জন নারী ও ৮টি শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খুলনা-২১ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোল সীমান্তের পুটখালী ও দৌলতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে পুটখালী থেকে ৯ নারী, ৬ শিশু ও ১৮ পুরুষ এবং দৌলতপুর সীমান্ত থেকে ১ নারী, ১ শিশু ও ৬ জন পুরুষকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে বসবাসকারী নিকট আত্মীয়দের সঙ্গে দেখা-সাক্ষাৎ করার জন্য দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়েছিল। আর অন্যান্যরা ইতোপূর্বে ভালো বেতনে কাজের প্রত্যাশায় দালালদের প্রলোভনে পড়ে একাকি বা সপরিবারে অবৈধভাবে ভারতে গিয়েছিল। তারা অধিকাংশই ভারতের মুম্বাই, নদীয়া ও কলকাতা শহরের বিভিন্ন বাসা-বাড়িতে গৃহকর্মী, গার্মেন্টসকর্মী এবং নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানিয়েছে। আটকদের অবৈধভাবে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।