ঢাকাFriday , 16 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরার পাকুঁড়িয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

admin
November 16, 2018 9:44 pm
Link Copied!

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরার পাকুঁড়িয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) হেমন্তের ¯িœগ্ধ বিকালে এই মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ উপভোগ করতে নদীর দু’পাড়ে ঢল নামে হাজার-হাজার মানুষের।
নৌকা বাইচে প্রথম হয়েছে কুলপোতা জয় মা কালি বাইচ দল ও দ্বিতীয় হয়েছে সোনাবাদাল কালিমাতা বাইচ দল।
কপোতাক্ষ মৎস্যজীবী সমবায় সমিতি আয়োজিত নৌকা বাইচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলমামুন তাজ, খেশরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফারুক হোসেন পিল্টু প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।