ঢাকাFriday , 16 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের আ’লীগ নেতা প্রফুল্ল সরকার আর নেই

admin
November 16, 2018 10:37 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের তারালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সমাজ সেবক ও তেঁতুলিয়া গ্রামের প্রফুল্ল সরকার (৬৫) আর নেই। শুক্রবার ভোররাতে স্টোকজনিত কারণে তেঁতুলিয়ায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি তারালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তারালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং আমিয়ান রসিকানন্দ গৌর মঠের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃতদেহ শুক্রবার দুপুরে তেঁতুলিয়া শ্মশানে সৎকার করা হয়।
এদিকে তার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, উপজেলা যুব লীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জ্বল, যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, তরুণ লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক অসিত সেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।