ঢাকাThursday , 15 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিএনপি’র আগুন সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরা মেডিকেলে ছাত্রলীগের বিক্ষোভ

admin
November 15, 2018 10:19 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিএনপি’র আগুন সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরা মেডিকেল কলেজে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সামেক ছাত্রলীগের সভাপতি মো. আজমল হোসনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মেডিকেল কলেজের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
সামেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল মেহেদীর সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. আজমল হোসেন। এ সময় তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সামেক ছাত্রলীগ রাজপথে থেকে এর সমুচিত জবাব দেবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল ষড়যন্ত্র ও নাশকতা রুখে দিতে ছাত্রলীগের প্রতিটি কর্মী সর্বদা প্রস্তুত। জননেত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় যাকে মনোনয়ন দেবেন সামেক ছাত্রলীগ তার পক্ষে কাজ করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি অর্ণব সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন হালদার, সাংগঠনিক সম্পাদক প্রসেনজিত সরকার, সামেক ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি আতিকুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।