নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় পত্রিকা পরিবেশক ইউনিয়ন গঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পত্রিকা পরিবেশকদের সমন্বয়ে বুধবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় মতবিনিময় এবং আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় আবুল হোসেনকে আহ্বায়ক, আকরাম হোসেনকে যুগ্ম আহবায়ক এবং মোহাম্মদ আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আকরাম হোসেন, তারিকুল ইসলাম, রুহুল আমিন, মাসুম বিল্লাহ, মেজবাউল হক ও মোহাম্মদ সাইফুদ্দিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
