বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের কলাগাছিতে দীর্ঘ ১০ বছর পর বাঘের পায়ের ছাপ দেখো গেছে। বুধবার (১৪ নভেম্বর) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফরেস্ট স্টেশন ওয়াচ টাওয়ারের নিকটে ফরেস্ট স্টেশনের সদস্যরা দুটি বাঘের পায়ের ছাপ দেখতে পান।
স্থানীয় বন কর্মকর্তা সূত্রে জানা যায়, তারা শুধু পায়ের ছাপ না, বুধবার ভোরে বাঘের হুংকারও শুনতে পান। এ দিকে, সুন্দরবনে আসা পর্যটক ও বন সংরক্ষকদের মধ্যে বাঘ আতংক বিরাজ করছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
