ঢাকাTuesday , 13 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরাবাসীর বিদ্যুতের প্রত্যাশা পূরণ হতে চলেছে

admin
November 13, 2018 8:49 pm
Link Copied!

এস এম সাহেব আলী, গাবুরা: অবশেষে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বিদ্যুতের খুটি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আর এর মধ্য দিয়ে এই ইউনিয়নের প্রায় ৪৫ হাজার মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার গাবুরা ইউনিয়নের আদি মসজিদ থেকে জেলে খালী ও নেবুবুনিয়ায় ১৫ কিলোমিটার বিদ্যুৎ সংযোগের খুটি স্থাপন করা হয়। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, এটি আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। এই বিদ্যুৎ সংযোগের মধ্য দিয়ে গাবুরার মানুষের সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডসহ কোমলমতি ছাত্র-ছাত্রীদের শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। এসময় তিনি ইউনিয়ন পরিষদ এবং গাবুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পল্লী বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।