ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদর আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর মনোনয়ন গ্রহণ

admin
November 12, 2018 9:22 pm
Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই মনোনীত সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী রবীউল ইসলাম মনোনয়ন পত্র ফরম গ্রহণ করেন।
সোমবার (১২ নভেম্বর) সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসারের নিকট থেকে তিনি এ ফরম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন খোকা, শেখ আব্দুর রাজ্জাক, নূর নবী, মুহাদ্দিস মোস্তফা শামছুজ্জামান, মনিরুল ইসলাম, মুবাশশীরুল ইসলাম তকী প্রমুখ। হাত পাখা প্রতীক নিয়ে ৩০০ আসনে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতক্ষীরা-১ মাওলানা এফএম আছাদুল হক, সাতক্ষীরা-২ মুফতী রবীউল ইসলাম, সাতক্ষীরা-৩ ইসহাক আলী সরদার, সাতক্ষীরা-৪ আব্দুল করিম শাহিন। (প্রেস বিজ্ঞপ্তি)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।