শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে প্রবীণ প্রতিবন্ধীদের স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) সকাল ৯টায় হিতৈষী রক্তদান সংস্থা ও পাখিমারা পরিবেশ বান্ধব আইএফএম কৃষি নারী সংগঠনের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় পদ্মপুকুৃর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মফিজুর রহমান, বাবলু জোয়ারদার, ইউপি সদস্য আজিজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, ল্যাব টেকনিশিয়ান সুভাস মন্ডল, হিতৈষীর আল আমিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ সময় এলাকার শতাধিক প্রবীণ-প্রতিবন্ধীদের রক্তের গ্রুপ, ডায়াবেটিস এবং ব্লাড প্রেসার পরীক্ষা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
