ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাস জব্দ, জরিমানা আদায়

admin
November 12, 2018 8:54 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর পৌর শহরে সোমবার বেলা ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল্লাহ শরিফী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবু হেনা মোস্তফা কামাল জানান, পৌর শহরে যত্রতত্র গাড়ি পার্কিং করার দায়ে ঢাকা মেট্রো-চ-৭৫৮৭ নং একটি বাস ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়। বাসের ড্রাইভার তকব্বার আলী ও একজন স্টাফকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। তাদেরকে ছেড়ে দেয়া হয় মুচলেকা নিয়ে। এ ছাড়া পৌর শহরে অভিযান চালিয়ে রাস্তার পাশে দোকানের সামনে রাখা মালামাল অপসারণ করে নির্বিঘ্নে যানবহন চলাচলের পরিবেশ সৃষ্টি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।