ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ

admin
November 12, 2018 8:48 pm
Link Copied!

পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় “শেখ হাসিনার বংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছরের ১০ টাকা কেজি মূল্যের সর্বশেষ কোটার চাল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন স্থানে এ চাল বিতরণ করা হয়। কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর ও রেজাকপুরে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, খাদ্য গুদাম কর্মকর্তা তরুণ বালা, নারায়ণ চন্দ্র সিং ও প্রণব কান্তি মন্ডল।
নতুন বাজার চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ ও যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান।
সলুয়ায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, খায়রুল বিশ্বাস, আসলাম সরদার। আগড়ঘাটায় উপস্থিত ছিলেন কুদ্দুস সরদার, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী, এজাহার আলী গাজী, আব্দুর রাজ্জাক সরদার, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল ও সবুর মোড়ল।
চাঁদখালীর বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সুষমা মন্ডল, ইউপি সদস্য নজরুল ইসলাম হিরা, হারান মন্ডল, এসএম শরিফুল, আব্দুল মাজেদ ও আব্দুল বারিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।