ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খেশরায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা: পাইথালী মিলন মহল যুব সংঘ চ্যাম্পিয়ন

admin
November 12, 2018 9:20 pm
Link Copied!

মনজুরুল হাসান বাবুল, খেশরা (তালা): তালার খেশরায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে পাইথালী মিলন মহল যুব সংঘ ২-০ গোলে সাতক্ষীরা একতা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় দক্ষিণ হরিহরনগর সাইকেøান সেল্টার ফুটবল ময়দানে এইচডি ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য সামসুল হক মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আসাদুজ্জামান মিঠু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলমামুন তাজ, মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম গোলদার, এইচএমএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইউনুসুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।