ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: ভুল বুঝে……

admin
November 12, 2018 10:42 pm
Link Copied!

ভুল বুঝে যেও না কো সরে
মায়ার বাঁধন ছিড়ে দৃষ্টির অগোচরে,
যেওনা চলে
সব কিছু ভুলে-
স্মৃতিময় দিনগুলি পিছনে ফেলে
অথচ কতনা মধুময় রঙিন সে দিন
এখনও জেগে আছে মন মন্দিরে অমলিন।
মিনতি রইল ওগো সূজন একটিবার
কি ছিলাম আমি অথবা তুমি আমার?
সব ভুলে তবু কেন যাও চলে ভুল দিয়ে যদি হবে শেষ-
ফিরে এসো নবরূপে নবসাজে হয়ো না নিরুদ্দেশ।
এসো ছায়া দিয়ে মায়া হয়ে মনের আঙিনায়
আসন পাতা বসবে হেথা দক্ষিণা বায়।
মুখোমুখি চোখাচোখি স্তব্ধ দুপুর
কেটে যাবে বেলা মিলন মেলা ভাবনা সূদূর।
আসবে বিকেল গড়িয়ে সন্ধ্যা
বইবে বাতাস মৃদু মন্দা
এক ফালি চাঁদ রাত্রির কোলে আলোর চাদোয়ায় পাখনা মেলে
স্বপ্নপুরী হবে মোহনীয় বাসর
এমনি করে কালে কালে রাত শেষ হবে ভোর।
ভুল বুঝে যেও না কো চলে,
কাছে থেকে দূরে বহুদূরে-
ফিরে দেখ প্রসারিত হাত বাড়িয়ে আছি
ফিরে এসো অন্তরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।