ঢাকাMonday , 12 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: অভিশপ্ত রুপান্তর

admin
November 12, 2018 10:41 pm
Link Copied!

আজো মনে পড়ে
সেই ঘাস ফড়িং এর কথা-
দুর্বাঘাসের সবচেয়ে স্পর্শকাতর লাজুক অঙ্গে
ছুয়েঁ যেত———
আর তা দেখে
টুইট টুইট করে ডেকে যেত টুনটুনিটা,
রসিক প্রজাপতি তাদের-
মিলন সংলগ্ন বাতাসে শীতল ঢেউ তুলে যেত,
শরতের সাদা মেঘ-
নিরাপদ চাদর হয়ে তাদের ঢেকে দিত।
এখনো দৃষ্টির সীমানায় ভেসে ওঠে
কাকতাড়ুয়ার হাতের উপর-
চড়ুই পাখিদের ভালবাসাবাসির মিষ্টি খেলা,
হেমন্তের শীতল বাতাসেরা-
সবুজ ধানক্ষেতে নৃত্য করত আর
তাদের ভালবাসার খেলাকে ধারণ করতো
মহাকালের স্বরলিপির পাতায়।
ওদের উত্তর পুরুষদের শিরার স্পন্দনে
নেই আজ সূরের মূর্ছনা,
আছে কান্নার তপ্ত নীর আর অভিশাপ,
শিশিরের পরিবর্তে আছে
দুর্বার ডগায় চাপ চাপ খুন,
হিংসার তাবুঁতে পেট্রোলের অট্টহাসি।
বুকের মহাগভীরে গণিতের সুক্ষèতম স্থানে
সুবিশাল পাথরচাপা দিয়ে দাঁড়িয়ে আছি-
লক্ষ লক্ষ অসুস্থ উন্মাদ শুকরের
অশ্লীল উন্মত্ত যৌনতার মিছিলে,
সহস্র ক্ষুধার্ত শকুনের-
বিষাক্ত কোলাহলের ভিড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।