ঢাকাSunday , 11 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ৫ লাখ টাকার ভারতীয় কেডস ও চকলেট উদ্ধার

admin
November 11, 2018 8:22 pm
Link Copied!

আ. জলিল, শার্শা (যশোর) প্রতিনিধি: বেনাপোলের পোর্ট থানার নামাজ গ্রামে ভারত থেকে পাচার করে আনা ৫ লাখ টাকার চকলেট ও কেডস (জুতা) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেননি তারা।
রোববার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বেনাপোল পৌরসভার নামাজ গ্রাম থেকে চোরাচালানী পণ্যগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বেনাপোলের পোর্ট থানার নামাজ গ্রামের মধ্য দিয়ে বেশ কিছু ভারতীয় চোরাচালানী পণ্য সীমান্ত পার করে বেনাপোল বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার সুকেসের নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কেডস (জুতা) ও চকলেট উদ্ধার করেন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আমজাদ হোসেন ৫ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।