পাইকগাছা ব্যুরো: পাইকগাছায় ইজিবাইক চাপায় সোহাগী নামে এক শিশু নিহত হয়েছে। নিহত সোহাগী মৌখালী গ্রামের সোহাগ গাজীর মেয়ে ও মৌখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
মৌখালী ইউনাইটেড একাডেমীর প্রধান শিক্ষক শশাঙ্ক বাছাড় জানান, ঘটনার দিন রোববার সকাল সাড়ে ১১ টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে আবার পুনরায় স্কুলে আসার সময় মৌখালী বাজারস্থ স্কুলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিক্ষার্থীকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
