ঢাকাSunday , 11 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রশাসনের বিশেষ মহড়া

admin
November 11, 2018 9:53 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ মহড়া প্রদর্শন করেছে উপজেলা প্রশাসন ও আশাশুনি থানা পুলিশ। রোববার (১১ নভেম্বর) বিকালে আশাশুনি থানা চত্বর থেকে এ মহড়া শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আশাশুনি সাতক্ষীরা সড়কের বুধহাটা বাজারে গিয়ে শেষ হয়।
মহড়ার নেতৃত্ব প্রদান করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ও সহকারি পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) শেখ ইয়াছিন আলি। এসময় প্রশাসনের পাশাপাশি র‌্যাব-৬ খুলনার একটি টীম, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি বড় দল দৃষ্টি নন্দন এ মহড়ায় অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।