ঢাকাSaturday , 10 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর-৫ আসনে আওয়ামী লীগ দলীয় মনোয়নপত্র কিনলেন ১০ জন

admin
November 10, 2018 9:11 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসন থেকে মনোয়নের প্রত্যাশায় গত দুই দিনে আ’লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। সূত্র মতে, শনিবার (১০ নভেম্বর) পর্যন্ত আ’লীগ  দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ৩/এ ধানমন্ডি, ঢাকা এর কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। যে সব মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন কেন্দ্রীয় আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য, কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল মজিদ, জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধূরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য্য, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক এমপি মরহুম খান টিপু সুলতানের সহধর্মীনি ডা. জেসমিন আরা ও কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুল হাসান বারী। মনোনয়ন প্রত্যাশী নেতারা অনেকেই সরাসরি উপস্থিত হয়ে আবার অনেক প্রার্থীর পক্ষে দলীয় নেতৃবৃন্দ  মনোনয়নপত্র ক্রয় করেছেন  বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।