ঢাকাSaturday , 10 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার টিকেটে অভিনেত্রী নূতনকে সংবর্ধনা

admin
November 10, 2018 9:37 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার টিকেটে চলমান ছয় দিনব্যাপী ঐতিহ্যবাহী শ্রী শ্রী শ্যামাকালী পূজায় আগত জনপ্রিয় চলচিত্র অভিনেত্রী নূতনকে সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) সন্ধ্যায় পূজার আয়োজক ও ঐতিহ্যবাহী সংগঠন প্রভাতী সংঘের পক্ষ থেকে চলচিত্র অভিনেত্রী নূতনকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও গণসংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে টিকেট প্রভাতী সংঘের সভাপতি প্রভাস চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ সরদারের পরিচালায় উদ্বোধক ছিলেন জনপ্রিয় নাট্য পরিচালক ও শিল্পী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিএম সৈকত। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন আ ফ ম রুহুল হক এমপির ব্যক্তিগত সহকারি শম্ভুজিত মন্ডল, শিল্পী ঐক্যজোটের দপ্তর সম্পাদক অভিনেতা সুজন রাজা, সমাজসেবক রাঁধাকান্ত মহালদার, উপজেলা শিল্পী ঐক্যজোটের সভাপতি কৈলাশ স্বর্ণকার, অভিনেতা ও শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নীলয় আহম্মেদ, স্থানীয় ইউপি সদস্য ভরত চন্দ্র সরকার, সাতক্ষীরা শিল্পী ঐক্যজোটের ব্লাড ব্যাংকের প্রধান নয়ন হোসেন, সদর উপজেলা সদস্য সচিব সাগর হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।