গণফোরাম শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন হয়েছে। সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আলীনূর খান বাবুল স্বাক্ষরিত এ উপজেলা গণফোরামের অনুমোদন হয়। গত ১৮ সেপ্টেম্বর গণফোরাম শ্যামনগর উপজেলা শাখার সভায় কেএম মাহমুদুল হাসান কে আহবায়ক, লিয়াকত আলী, কামরুল ইসলাম ও মিলন গাজীকে যুগ্ম আহবায়ক, নূর মোহাম্মদ গাজীকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুমোদন প্রদান করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
