ঢাকাSaturday , 10 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খালেদাকে কারাগারে: হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে নির্বাচন হবে না- মঞ্জু

admin
November 10, 2018 9:00 pm
Link Copied!

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ঘোষিত তফসিলে নির্বাচনে যাওয়ার অর্থই হলো হাসিনাকে পুনরায় ক্ষমতায় রাখা নিশ্চিত করা। জনগণকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা এই নির্বাচন প্রতিহত করবে এবং এক্ষেত্রে সদ্য প্রয়াত নেতা তরিকুল ইসলামের সাহস, অনমনীয়তা ও দৃঢ়তা আমাদের জন্য প্রেরণার উৎস।
বর্ষীয়াণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। শনিবার বেলা সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে নগর বিএনপির উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, এ্যাড. এস আর ফারুক, শফিকুল আলম তুহিন, শেখ সাদী ও একরামুল হক হেলাল। আলোচনা শেষে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিকুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন হাফেজ হাফিজুর রহমান। এ সময় নগর বিএনপির সাবেক সহ সভাপতি এস এম মোরশেদ আলমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া গণতান্ত্রিক আন্দোলনের অগ্রনায়ক নূর হোসেনের জন্য দোয়া করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহজালাল বাবলু, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, জালু মিয়া, সাংবাদিক আবু তৈয়ব, অ্যাডভোকেট গোলাম মাওলা, ইকবাল হোসেন খোকন, এহতেশামুল হক শাওন, মুর্শিদ কামাল, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, ফারুক হিল্টন, মুজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, মীর কবির হোসেন, হাফিজুর রহমান মনি, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সাঈদ হাসান লাভলু, জামিরুল ইসলাম, আফসারউদ্দিন মাস্টার, তরিকুল্লাহ খান, মাহবুব হোসেন, আবু সাঈদ শেখ, নাসির খান, সাইফুল ইসলাম, ওয়াহিদুর রহমান দীপু, মাসুদ রানা ডাবলু, মোস্তফা কামাল, কাজী মাহমুদ আলী, শফিকুল ইসলাম শাহিন, মেহেদী হাসান সোহাগ, জি এম রফিকুল হাসান, মইদুল হক টুকু, ম শা আলম, ওলিয়ার রহমান ওলি, মনিরুল ইসলাম, ময়েজউদ্দিন চুন্নু, আনজিরা খাতুন, হেদায়েত হোসেন হেদু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।