ঢাকাSaturday , 10 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা সাহিত্য পরিষদের আলোচনা সভা

admin
November 10, 2018 9:17 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সাহিত্য আলোচনা, হৈমন্তি কবিতা পাঠের আসর ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ নভেম্বর) বিকালে উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে আশাশুনি বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি প্রধান শিক্ষক কামরুন্নাহার কচি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা প্রাক্তন শিক্ষক একেএম এমদাদুল হক। সাধারণ সম্পাদক জিএম সাহিদুল ইসলাম রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম মুজিবুর রহমান, উপদেষ্টা অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মোশাররফ হোসেন, শিক্ষক সেলিনা আকতার, তহমিনা রহিম, কল্যাণী রাণী সরকার প্রমুখ। সভায় হৈমন্তি কবিতা পাঠের আসরে কবিতা পাঠ করাসহ পরবর্তী প্রজন্মকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে সহিত্য চর্চা, পরমতসহিষ্ণু ও শিক্ষানুরাগী হয়ে দেশের শিক্ষা সংস্কৃতিকে এগিয়ে নিতে বইকে আপন করে নিতে পরামর্শ প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।