ঢাকাFriday , 9 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৯ জেলায় র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

admin
November 9, 2018 8:34 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: র‌্যাব-৬ প্রতিষ্ঠালগ্ন হতে জঙ্গী, সন্ত্রাস, নাশকতা, অস্ত্র ও মাদক এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতা ও ১১তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‌্যাব-৬ এর আওতাধীন ৯টি জেলায় (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মাগুরা ও নড়াইল) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও নাশকতাকারীদের কর্মকান্ডের বিরুদ্ধে হুঁশিয়ারির অংশ হিসেবে গত ৭ নভেম্বর হতে র‌্যাব-৬ এর খুলনা ক্যাম্প, যশোর ক্যাম্প এবং ঝিনাইদহ ক্যাম্প হতে একযোগে বিশেষ টহল শুরু হয় যা এখনও চলমান রয়েছে। র‌্যাব-৬, খুলনা ক্যাম্প হতে ১২ (বার)টি বিশেষ মহড়া শুরু হয়ে খুলনা মহানগরী এবং অন্য ক্যাম্পগুলো হতে ১২টি (বার) মহড়া তাদের দায়িত্বপূর্ণ এলাকা/জেলায় প্রদক্ষিণ অব্যাহত রেখেছে। নির্বাচনকালীন সময়ে নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে র‌্যাব-৬ সদা প্রস্তুত রয়েছে বলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।