ঢাকাFriday , 9 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাপা’র কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা

admin
November 9, 2018 9:06 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: জাপা’র কেন্দ্রীয় নেতাদের সাথে শ্যামনগর উপজেলা জাপা’র নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ভর্তাবাড়ী হোটেলের ৩য় তলায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইচ এম এরশাদের তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব গোলাম রাজু, সাধারণ সম্পাদক মুত্তালিব হোসেন লিয়ন, জাতীয় ছাত্র সমাজের সম্মেলন প্রস্তুতি আহবায়ক মোড়ল জিয়াউর রহমান, জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা সভাপতি শেখ আজহারুল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়রুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক সম্পাদক আকরামুল ইসলাম। সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির নেতা আনোয়ার জাহিদ, শ্যামনগর জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাডভোকেট আজিবর রহমানসহ কালিগঞ্জ-শ্যামনগর উপজেলার বিভিন্ন অংগ সহযোগি সংগঠনের ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।