ঢাকাFriday , 9 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পদ্মশাখরায় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল

admin
November 9, 2018 8:47 pm
Link Copied!

ভোমরা প্রতিনিধি: ‘মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ টাকার চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় মেসার্স খালিদ বেভারেজের সৌজন্যে সদরের পদ্মশাখরা কোহিনুর ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা হয়। খেলায় খুলনা সেন্টমেরী স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন কালিগঞ্জের পিডিকে মিতালী সংঘ। প্রথম থেকেই খেলায় নিজেদের প্রভাব বজায় রেখে পিডিকে মিতালী সংঘ কালিগঞ্জ ২-০ গোলে বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী আব্দুর রহমান ঢালী। আগামী ১৬ নভেম্বর বিকাল ৩টায় ভোমরা স্থলবন্দরের তরুণ ব্যবসায়ী সাদ্দাম হোসেনের গাংনিয়া সবুজ সংঘ ও পিডিকে মিতালী সংঘের মধ্যকার ফাইনাল খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কোহিনুর ক্লাবের পক্ষে নিজাম উদ্দীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।