ঢাকাFriday , 9 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দমদম বাজারে গাদি খেলা

admin
November 9, 2018 8:48 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার দমদম বাজারে গাদন (গাদি খেলা) খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার হেলাতলা ইউনিয়নের গনপতিপুর গ্রামে দমদম বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গনপতিপুর গাদন কমিটির ক্যাপটেন আলী হামজার নেতৃত্বে বয়স্কদের নিয়ে এ খেলার আয়োজন করা হয়।
খেলার আয়োজক আলী হামজা জানান, গ্রামবাংলার মানুষের খেলাধূলা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। এ ধরনের খেলাধূলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ খেলার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিল ইউপি সদস্য মাজেদ মেম্বর, আব্দুর রহীম, আলেক মোড়ল, আকবর আলী, আব্দুল্লাহ, জাকাতুল্লাহ, জাফর, নাছের, আনারুল, সফি, আলাউদ্দীন, রাজ্জাক, হাফিজুল, বিশি, তোতা গাজী, সাংবাদিক ডা. তরিকুল ইসলাম, আল-আমিন মোড়ল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।