ঢাকাFriday , 9 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাকডাঙ্গায় সজীব ওয়াজেদ জয় ফুটবলে ধুলিয়া বেতনা একাদশ জয়ী

admin
November 9, 2018 8:49 pm
Link Copied!

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গা ফুটবল মাঠে কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে আট দলীয় নক আউট ভিত্তিক সজীব ওয়াজেদ জয় ফুটবল টুর্নামেন্টে ধুলিয়া বাগডাঙ্গা বেতনা ফুটবল একাদশ জয়ী হয়েছে।
শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে ফাইনাল খেলায় মুখোমুখি হয় আগরদাড়ি সবুজ সংঘ ফুটবল একাদশ ও বাগডাঙ্গা বেতনা (ধুলিয়া) ফুটবল একাদশ। এতে বেতনা ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে জয়ী হয়।
খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বাগডাঙ্গা বেতনার স্ট্রাইকার মোমিন হোসেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন বাগডাঙ্গা বেতনার স্ট্রাইকার শাহেদ। সর্বোচ্চ গোলদাতা একই দলের কামরুল আতিকুর। শ্রেষ্ঠ গোল কিপার একই দলের বাদশা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মারুফ হোসেন, মাঠ কমিটির সেক্রেটারি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, অ্যাডভোকেট আবুল বাশার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।