ঢাকাThursday , 8 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৩ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ড. ইউসুফ আব্দুল্লাহ’র গণসংযোগ

admin
November 8, 2018 8:33 pm
Link Copied!

পীরে কামেল হজরত শাহ্ছুফী খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর রওজা শরীফ জিয়ারত করেছেন আশাশুনি-দেবাহাটা ও কালিগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রফেসর ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ। বৃহস্পতিবার নেতা-কর্মীদের নিয়ে তিনি তার মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে তিনি আশাশুনি-দেবাহাটা-কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গণযংযোগ করেন। এসময় তিনি পারুলিয়া বাজার কালিমন্দির পরিদর্শন করেন ও পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
অন্যদিকে, পারুলিয়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণের পর নৌকার প্রচারণায় র‌্যালি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঁকড়া ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে এক পথসভায় ড. ইউসুফ আব্দুল্লাহ উন্নয়নের মহাযাত্রায় অংশ নিতে সকল শ্রেণি পেশার মানুষের প্রতি নৌকায় ভোট দেবার আহবান জানান।
এছাড়াও তিনি সখিপুর, ঈদগাহবাজার, নাংলা, নওয়াপাড়া, শ্রীপুর, ঘলঘলিয়া রহিমপুর, পাঁচপোতা, কুলিয়া, টিকেটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। তার প্রত্যেকটি পথ সভাতেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনতার ঢল নামে।
গণসংযোগককালে ড. ইউসুফ আব্দুল্লাহ’র সাথে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. স.ম গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান টিটো, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্য আব্দুল রশিদ গাজী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবারা বিশ্বাস, দেবাহাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ এলাকার সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।