ঢাকাThursday , 8 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছাত্রলীগ নেতা মামুন হত্যা মামলার আসামিরা বহাল তবিয়তে

admin
November 8, 2018 8:26 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও প্রভাষক এ বি এম মামুন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মোস্তফা মাহবুবুর আলমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এলাকা ছেড়ে তিনি এখন সাতক্ষীরা শহরে নিজ বাড়িতে রয়েছেন বহাল তবিয়তে। পালিয়ে সাতক্ষীরায় এসে থাকলেও তিনি জামায়াতের পৃষ্ঠপোষক ও সাধরণ মানুষের জমি দখল করে হয়রানি করে চলেছেন।
আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের বদরুদোজা চৌধুরির ছেলে কামরুল ইসলাম কবির জানান, শ্রীউলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোস্তফা মাহবুবুল আলম ও মাওলানা রফিকুল ইসলামের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা এলাকায় সাদ্দাম বাহিনী নামে পরিচিত। তারা দুই সহোদর ও তাদের বাহিনীর সদস্যরা এলাকায় জমিদখল থেকে শুরু করে এমন কোন কাজ নেই যে করেন না। ভয়ে মুখ খুলতে সাহস পায় না কেউ।
তিনি আরও বলেন, এলাকা ছেড়ে মাওলান রফিকুল ইসলাম বর্তমানে ঢাকায় এবং মোস্তফা মাহবুবুল আলম সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় দাস পাড়ায় নিজ বাড়িতে থাকে।
এ ব্যাপারে মোস্তফা মাহবুবুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের নামে যেসব মামলা আছে, সবগুলোতেই আমারা জামিনে আছি। নিজ বাড়িতে না আমি ভাড়া বাড়িতে থাকি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তাদের নামে যদি গ্রেফতারি পরোয়ানা থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।