এস.এম নাহিদ হাসান: সাতক্ষীরায় আইডিইবি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় ইনস্টিটিউশন অব ডিপোলামা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা শাখার আয়োজনে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নেতৃত্বে এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা স্টেডিয়ামের পাশে আইডিইবি ভবনে এসে শেষ হয়। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত বক্তব্যে মোস্তফা কামাল বলেন, প্রধান নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিভিন্ন খাতে অর্ভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। আর এই উন্নয়নকে এগিয়ে নিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়াররা নিরলস প্ররিশ্রম করে কাজ করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এসময় উপস্থিত ছিলেন, জেলা আইডিইবি’র সভাপতি মো. সেলিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আবেদুর রহমান, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. আবু জায়েদ, কাউন্সিলর ছরোয়ার হোসেন, সদস্য চিন্ময় চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইঞ্জিনিয়ারবৃন্দ ও সাতক্ষীরা নবজীবন পলিকেটনিক ইনিস্টিটিউট, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনিস্টিটিউট এবং সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
