কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জীর নামে একটি চক্র ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন সজল মুখার্জী।
সাধারণ ডায়েরি ও স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা সজল মুখার্জীর নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন প্রকার আপত্তিকর ছবি পোস্ট করে সমাজে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
সজল মুখার্জী এ প্রতিবেদককে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাকে বিতর্কিত করার জন্য একটি গ্রুপ এসব পন্থা অবলম্বন করছে। আমি এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
