সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, উপজেলা নির্বাচন অফিসের আবু হাসান, ইউপি সদস্য মোকলেছুর রহমান, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, নির্মল কুমার মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, আলফাতুন নেছা, আরতী রানী মন্ডল প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
