ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কামালনগরে মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদণ্ড

admin
November 5, 2018 9:14 pm
Link Copied!

আবু রাইয়ান: শহরের কামালনগরের এক মাদক ব্যাবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের সঙ্গীতা মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামালনগরের মৃত নৈমদ্দিন সরদারের ছেলে মো. শহিদুল ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় তিনি মাদকের আড্ডাখানা ও মাদকসেবীদের ধরতে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করতে জনগণের প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।