ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগরে নলকূপ মেরামতের সরঞ্জামাদি বিতরণ

admin
November 5, 2018 10:53 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে নলকূপ মেরামতের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) বেলা ১১টায় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গের এর সহযোগিতায় ফ্রেন্ডশিপ’র বাস্তবায়নে এ সরঞ্জামাদি বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে কমিউনিটি স্টেকহোল্ডারদের হাতে নলকূপ মেরামতের ১২ প্রকার সরঞ্জামাদি তুলে দেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন।
ফ্রেন্ডশিপ’র উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্লক সুপারভাইজার মুজিবর রহমান, ইউপি সচিব খায়রুল ইসলাম, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সাবেক সদস্য মুজিবুুর রহমান, যুবলীগ নেতা বারিক হোসেন, সমাজসেবক মিজানুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।