ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) রাত ৮টার সময় হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত সভায় অমিত ঘোষকে সভাপতি ও শামছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সভায় অমিত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি জাহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান পলাশ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
