ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: রমণীয় গন্ধ

admin
November 5, 2018 8:01 pm
Link Copied!

তালগাছটা আমার ছিল, এখন অন্যের
কিছু ডালপালা এখনো উড়ে আসে আমার উঠোনে
ছুঁতে পারি না, সমস্তই ঘ্রাণ, বাকীটা চোখের।
আমি দেখি রোজ দু’টো পাখি এসে বসে থাকে
ওর পাতার আড়ালে, রোদ ফিকে হয়ে ক্লান্ত হলে
চলে যায়। জানতে চাইনি জাত। হয়তো স্বজাত
অথবা বেজাত। দেখতে ঠিকই বুলবুলি আর কোকিল
শ্যাওলা জমা গোড়ার কাছে সাদাটে কিছু দূর্বাঘাস
যা আমার চিরকালের পরিচিত।
বাড়ন্ত বুক তুলে হাই হিলে
হেঁটে গেলে কোন বনলতা সেন
কুঁচকানো ভ্রু উল্টে শোনায়; নর্দমার নষ্ট কীট!
তালের কদর কমে গেছে বাড়ন্ত বেলায়
এখন পেয়ারার মওসুম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।