ঢাকাMonday , 5 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: জীবন্ত প্রেতাত্মা

admin
November 5, 2018 8:12 pm
Link Copied!

মৃত্যুর পরেও মানুষ বেচেঁ থাকে
পৃথিবীতে, হ্যাঁ মনুষ্য সমাজে
আর এখানেই সে বিচরণ করে।
মুক্তি পেতে চায় সে প্রেতাত্মা
পৃথিবীর বন্ধন থেকে, দায়িত্ব থেকে,
মায়া থেকে, কায়া থেকে।
অপরাপর মৃতের মত তার-
রক্ত হীমশীতল, জমাট নয়,
আগুনের ফুলকী, পোড়া মাটির ছাঁই,
ধুসর ধোয়াঁর গন্ধ।
ঘুটঘুটে অন্ধকারে সে যেতে চায়
অন্য প্রেতাত্মাদের মত,
আলো তাকে মুক্তি দেয় না,
ঘন কালো মেঘ, ভয়ংকর ঝড়মূর্তির-
শাঁ শাঁ ভূতুড়ে শব্দের মাঝে সে
হারিয়ে যেতে চায়,
ঊষা তাকে মুক্তি দেয় না।
জীবন্ত মানুষের মত, সবুজ-নীলাভ স্বপ্ন
চাওয়া, পাওয়া, লেন-দেন নেই তার,
নেই স্নায়ুর স্পন্দন।
তবু কেন তার মুক্তি নেই?
কেন পারে না যেতে মৃতের দেশে?
জবরদস্তী করে মায়ারা তাকে-
বেধেঁ রাখে এ রঙ্গিলা কয়েদখানায়।
চারিপাশে তাদের ভালবাসার গান
তার কাছে মনে হয়-
হাজার হাজার শুকরের প্রসব বেদনার আত্মনাদ
নিঃশব্দ চিৎকার করে বলতে থাকে সে
মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।